Breaking News

কলারোয়ায় ছাত্রদলকর্মী মাহফুজকে পিটিয়ে ও কুপিয়ে জখম

Spread the love

নিজস্ব প্রতিনিধি: ছাত্রদলকর্মী ও তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী আল নাজিব মাহফুজের ওপর হামলা করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। আজ সোমবার সাতক্ষীরার কলারোয়া থানায় এ মামলা করেছেন ভুক্তভোগী নিজেই। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আসামীরা ছাত্রদলের মাহফুজকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে কলারোয়ার নানান অপরাধমূলক কাজে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। তারা জানান, ৫ আগস্টের পর থেকে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

মামলায় মো. আবির হোসেনকে (২৬) প্রধান আসামি করে আরো চারজনকে এজহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরো ৪ থেকে ৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা হলেন মো. রাসেল ইসলাম রাফি (২৫), মো. সিজান হোসেন (২৮), মো. আকাশ হোসেন (৩০) ও মো. ইমদাদুল (৩৭)।

মামলার এজহারে বাদী আল নাজিব মাহফুজ বলেছেন, আসামীরা এলাকার হিংস্র, সন্ত্রাসী, লাঠিয়াল, ত্রাশসৃষ্টিকারী ও কথিত খারাপ প্রকৃতির। পূর্ব থেকে আমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধের জেরে আমাকে মারপিটসহ ক্ষয়-ক্ষতির সুযোগ খুজতে থাকে। এ অবস্থায় গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে আসামি সিজান হোসেন আমাকে ডেকে কলারোয়ার সোনাবাড়িয়ায় ‘সোনার বাংলা ডিগ্রি কলেজ’ এর প্রবেশদ্বারের সামনের মুদি দোকানের বেঞ্চে বসে কথা বলছিলেন। তিনি আমার পূর্ব পরিচিত।

এজহারে বলা হয়েছে, ৯টা ৩২ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে কয়েকজন এলোপাতাড়ি মারপিট করে। ১ নম্বর আসামি আবির হোসেনের নির্দেশে রাসেল হোসেন রাফি হত্যার উদ্দেশে কোদালের আছাড় দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমার মাথার বাঁ পাশে রক্তাক্ত জখম হয়। একই সময়ে আবির হোসেন হকস্টিক দিয়ে আমার মাথায় আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মুদিদোকানের পিলারে লাগে। এ ছাড়া আকাশ হোসেন কাঠের শক্ত লাঠি দিয়ে মাথায় আঘাত করতে যান। যা আমি হাত দিয়ে ঠেকিয়ে দিলে হাতে আঘাত পাই। এ সময় আমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আল নাজিব মাহফুজ এজহারে বলেছেন, ঘটনাস্থল দ্রুত ত্যাগ করতে গিয়ে সিজানের আগে থেকে রাখা মোটরসাইকেলটি রেখে চলে যায়। পরবর্তীতে আবির হোসেনের নির্দেশে সেই মোটরসাইকেলটি মো. ইমদাদুল নিয়ে চলে যান। এ ছাড়া আসামিরা চলে যাওয়ার সময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেলে সাতক্ষীরা-ল-১৩৬৪৭০ রেজিষ্ট্রেশন নম্বর লেখা ছিল।

আল নাজিব মাহফুজ জানান, গত ১৭ নভেম্বর রাত ৮টা ৬ মিনিটে আব্দুর রহমান সিজানের ফেসবুক মেসেঞ্জার থেকে আমাকে কল করা হয়। সিজান দেখা ও কথা বলতে চান। সিজান আমাকে বলে ‘আমি কোথায় আসবো?’ আমি বলি, সোনাবাড়িয়া কলেজ মোড়ে আসেন। এরপর ৮টা ৪৪ মিনিটে আবার কল করে সিজান জানান, তার বাইকে পেট্রোল শেষ হয়ে গেছে। সেজন্য, আমাকে হাফ পেট্রোল কিনে নিয়ে যেতে বলা হয় সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের কর্নারে। মাদরার রাস্তার দিকে নির্জন রাস্তায়। সে সময় আমি বলি, আমার কাছে বাইক নেই।

মাহফুজ বলেন, এর ৬ মিনিট পরে সিজান একা সোনার বাংলা ডিগ্রি কলেজ মোড়ে আসেন। কলেজের মূল ফটকের সামনের একটি মুদি দোকানের চৌকিতে বসেছিলাম সিজান আর আমি। ১৫ মিনিটের মতো বসে সিজান চলে যান। কিন্তু সিজান ২০ মিনিট পর একটি মোটরসাইকেলে অচেনা একজনের সঙ্গে রাত ৯টা ২৫ মিনিটের দিকে আবার আসেন। মিনিট সাতেক কথা বলি বসে। তখন দুটো মোটরসাইকেলে তিন-চারজন আস্তেধীরে এসে সেখানে দাঁড়ান। দুজন গাড়ি থেকে নামেন। একজন স্টার্ট অবস্থায় গাড়িতে বসেছিলেন। তাকে আমি চিনতে পারিনি। কিছু বুঝে ওঠার আগেই রাসেল হোসেন রাফি পেছন থেকে কোদালের কাঠ দিয়ে মাথায় জোরে আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়। রক্তাক্ত আমি চিৎকার করে উঠি। একই সময়ে আকাশ হোসেন মাথায় বাড়ি মারতে যায়৷ সেটা আমি হাত দিয়ে ঠেকিয়ে দিই। হাতের আঙুলে আঘাত লাগে। আবিরের হাতেও একটি স্টিক ছিল। তিনি বাড়ি মারেন। কিন্তু তা পিলারে লাগে। আমার চিৎকারে হাসান ভাইয়ের দোকান থেকে লোকজন বের হলেই হামলাকারীরাসহ আগে থেকে বসে থাকা সিজানসহ দুজনও একইসঙ্গে দৌড়ে পালিয়ে যায়। তখন রাত সাড়ে ৯টা ৩২ মিনিট। হামলাকারীদের সঙ্গে সিজানদেরও পালিয়ে যাওয়ায় মনে হচ্ছে, ঘটনাটা খুবই পরিকল্পিত। আমি অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার সঙ্গে এ ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই।

মামলার বাদি আল নাজিব মাহফুজ বলেন, ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটি কেন ইমদাদুল নিয়ে গেলেন, তা প্রকৃত তদন্ত করলেই আসামিদের নাম চলে আসবে। আসামিরা প্রায় প্রতিদিন ইমদাদুলের বাবা হোসেন আলী সরদারের দোকানে আড্ডা দেন।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

Spread the love  শ্যামনগর প্রতিনিধিঃশ্যামনগরে নোওয়াবেকি বাজার সংলগ্ন এক হলরুমে গণসংহতি আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com