Breaking News

কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত সোহেল রানা ছিলেন উপজেলার চেড়াঘাট নিবাসী এবং কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক যশোর পত্রিকার কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। সাংবাদিক এমএ সাজেদ জানান, শনিবার ৮ম মৃত্যুবার্ষিকীর দিনে কবর জিয়ারতসহ পারিবারিকভাবে প্রয়াত সোহেলের আত্মার মাগফিরাত কামনা করা হবে। এছাড়া শুক্রবার জুম্মার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে চেড়াঘাট সাতগম্বুজ জামে মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক এমএ সাজেদ তাঁর প্রয়াত সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com