Breaking News

কলারোয়ায় যুবদলের ঈদ পুনর্মিলনীর প্রস্তুতিমূলক সভা

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝিকরা কোল্ডস্টোর মোড়স্থ এম এ হাকিম সবুজের অফিসে অনুষ্ঠিত সভায় আসন্ন ঈদুল আযহা পরবর্তী ১০ জুন দুপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা যুবদলের প্রতিটি ইউনিটের সুপার ফাইভসহ আহবায়ক কমিটির সকল সদস্যকে নিয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে নেতৃবৃন্দকে উপস্থিত থাকার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাংবাদিক তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহবায়ক কে, এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক বি এম পলাশ, আবু জাফর, সোহাগ বিশ্বাস, আলমগীর কবির, সদস্য তাহেরুল ইসলাম প্রমুখ।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামি ১০ জুন দুপুরে বনভোজনের মাধ্যমে দুর্দিনের সহযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হবে।প্রস্তুতি সভায় ঈদ পুনর্মিলনীতে বনভোজন উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক এম এ হাকিম সবুজ।
সদস্যবৃন্দ: তাওফিকুর রহমান সঞ্জু, কে, এম আশরাফুজ্জামান (পলাশ), প্রভাষক সালাউদ্দিন পারভেজ, জামাল উদ্দিন টুটুল, মিলটন মেম্বার, মেহেদী হাসান রাজু, বি এম আফজাল হোসেন পলাশ, আবু জাফর, সোহাগ বিশ্বাস, আলমগীর কবির, সোহেল রানা, রাফি, রুহুল আমিন, এবং তাহেরুল ইসলাম।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com