এম কামরুজ্জামানের সুস্থতা কামনা করে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

Spread the love

ডেস্ক রিপোর্ট: এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও ভয়েস অব সাতক্ষীরা’র সম্পাদক এম কামরুজ্জামান ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তার বাম পা ও কোমড়ের হাড় ভেঙে গেছে। এছাড়া মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। বিবৃতিদাতারা হলেন, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ঢাকা টাইমসের হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, সংবাদ প্রকাশের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, গ্লোবাল টিভির রাহাত রাজা, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, কালেরকণ্ঠের মোশারফ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরার হাজী মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ থেকে নিচে পড়ে যান সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে সাতক্ষীরা এসডি হাসপাতালে ভর্তি করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com