Breaking News

এন.বি.বি.কে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন ডা. আবদুল ওহাব আজাদ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার এন.বি.বি.কে (নুনগোলা) আল মদিনা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদকে নির্বাচিত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক পত্রে এ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা এ.বি.এম. হাফিজুর রহমান (সুপার ও সদস্য সচিব), মাওলানা মো. রুহুল আমিন (সাধারণ শিক্ষক সদস্য) এবং মো. সাজ্জাত হোসেন (অভিভাবক সদস্য)। নির্বাচিত সভাপতি ডা. আবদুল ওহাব আজাদ মাদ্রাসার সার্বিক উন্নয়নে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’

Spread the loveনিজস্ব প্রতিনিধি:বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com