Breaking News

আশাশুনির কুল্যায় সুন্দরবন সুরক্ষা বিষয়ক পটগান অনুষ্ঠিত

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় “সুন্দরবন সুরক্ষা বিষয়ক পটগান” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ পটগান অনুষ্ঠিত হয়। হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় আশাশুনি ইয়ুথ ফর সুন্দরবন এর সক্রিয় সহযোগিতায় রূপান্তর থিয়েটার শিল্পী গোষ্ঠী এ অনুষ্ঠান বাস্তবায়ন করে। কেবল বিনোদন নয়, বরং সুন্দরবনের গুরুত্ব ও তার সুরক্ষার প্রয়োজনীয়তা সকলের অন্তরে গেঁথে দিতে এই ব্যতিক্রমি সাংস্কৃতিক উদ্যোগ গ্রহন করা হয়। উপস্থিত শত শত দর্শক শ্রোতা বিনোদন মূলক, জীবন ও পরিবেশ রক্ষায় করণীয় গুরুত্বপূর্ন ও অপরিহার্য শিক্ষণীয় হৃদয় স্পর্শী উপদেশ পেয়ে উপকৃত হয়েছে। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি, রূপান্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com