আশাশুনিতে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলভী চার দিন ধরে নিখোঁজ

Spread the love

জি এম মুজিবুর রহমান:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী গ্রামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটির নাম আশিকুজ্জামান আলভী। সে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং মানিকখালী গ্রামের শফিউল আলমের ছেলে। পরিবারের সদস্যদের জানান, গত ৫ জানুয়ারি আলভী অভিমান করে সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।

আলভীর খোঁজে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। পরিবারের দাবি, সাতক্ষীরা শহরের কয়েকটি হোটেলে আলভীর মতো দেখতে একটি ছেলে কাজের খোঁজে গিয়েছিল—এমন খবর পাওয়া গেলেও তার কোনো নিশ্চিত সন্ধান মিলেনি।

পরিবার জানায়, বাড়ি ছাড়ার সময় আলভী একটি জিন্সের প্যান্ট ও কয়েকটি জামাকাপড় সঙ্গে নিয়ে গিয়েছিল। সে শ্যামলা বর্ণের ও মাঝারি গড়নের।

আলভীর সন্ধান কেউ পেলে তার পিতা শফিউল আলমের মোবাইল নম্বর ০১৭২৮২৪০৮৮৩ অথবা মাতার মোবাইল নম্বর ০১৭৫৯১৭১১৪৬-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

গাবুরায় খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ

Spread the loveশ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com