আশাশুনিতে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্টে জরিমানা আদায়

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি সার ও কীটনাসকের দোকান মালিককে ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার বুধহাটা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বুধহাটা বাজারো মোবাইল কোর্ট পরিচালনাকালে সার ও কীটনাশক ব্যবসায়ী মেসার্স শোভা এন্টারপ্রাইজ এর মালিক বিভাষ দেবনাথকে ৭০০০০ টাকা, মেসার্স গাজী এন্টারপ্রাইজ এর মালিক আনোয়ার হোসেনকে ৪০০০০ টাকা, মেসার্স মেঘা এন্টারপ্রাইজ মালিক জাহাঙ্গীর হোসেসকে ২০০০ টাকা ও দেবনাথ কৃষি ঘর মালিককে ১০০০ টাকা জরিমানা করা হয়। সার বিক্রয়ের মেমো ও রেজিস্ট্রার মেইনটেইন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, কীটনাশক এর উপাদান সঠিকভাবে না থাকা, একই সাথে মাছের খাদ্য ও কীটনাশক বিক্রি ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ টি দোকান মালিককে ৪ টি মামলায় মোট ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, সারের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com