Breaking News

আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের নায়েবে আমির নুরুল আফসার মুর্তজা, পিআইও আমিরুল ইসলাম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস (পিংকাই) ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য। সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। উপজেলার ১০৬ মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com