আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪

Spread the love

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার রুইয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
রুইয়ারবিল গ্রামের মৃত ফজর আলী গাইনের ছেলে ছিদ্দীক আলী বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, আসামী প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান গাইন, আঃ খতিব গাইনের ছেলে মোফাজ্জেল, সাইদুল, খোকন, নাজিম গাইনের ছেলে হাসান, আঃ মান্নান গাইনের ছেলে আঃ সালাম, মেজবাহ, শাহিন, শাহাবুদ্দিন, মৃত আঃ সামাদ গাইনের ছেলে সাহেব আলী, আঃ মালেক, ইসলাম গাইনের ছেলে রুহুল আমিন, মৃত আঃ হামিদ গাইনের ছেলে পদ্মপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আঃ হাকিম গাইন স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আমার, আমার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায়ই তারা অশ্লীল ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকী দিয়ে আসছে। গত ৯ এপ্রিল সকাল ১০ টার দিকে বাদীর জামাতা গড়কুমারপুর গ্রামের এন্তাজ আলী গাইনের ছেলে আসাদুল ইসলাম বাদীর প্রতিবেশী ভাগ্নে আজমল হোসেনের বসত বাড়ির সামনে কেয়ার রাস্তার উপর পেয়ে গালিগালাজ করে। জামাতা মৌখিক প্রতিবাদ করলে লোহার রড, জিআই পাইপ, বাঁশের রড দিয়ে মারপিট করে জখম, দা দিয়ে আঘাত করে হাঁড়কাটা রক্তাক্ত জখম করে। বাদীর ছোট ভাই শরিফুল ইসলাম ঠেকাতে গেলে মারপিট করে হাড়ভাঙ্গা ও হাড়কাটা জখম এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান হয়। বাদীর ভাই ইদ্রিস আলী গাইনের পুত্রবধূ শারমীন ও চাচাত ভাইয়ের কন্যা আনোয়ারা ঠেকাতে গেলে মারপিট করে জখম, বেআব্রু করতঃ শ্লীলতাহানি ঘটায়। এসময় স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর আহত জামাতা আসাদুল ও ছেলে শরিফুলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙ্গন

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com