Breaking News

৭ দিনেও সন্ধান মেলেনি আশাশুনির নিখোঁজ শিশু আলভীর

Spread the love

জি এম মুজিবুর রহমান:

আশাশুনি মানিকখালী গ্রামের শফিউল আলমের পুত্র আশিকুজ্জামান আলভী শনিবার সকালে বাড়ি থেকে সবার অজান্তে বের হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু-বান্ধব বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে।

সাতক্ষীরা শহরসহ আশেপাশের এলাকায় মাইকিং করা হয়েছে, পাশাপাশি স্থানীয় পত্রপত্রিকায়ও সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু ৭ দিন পার হয়ে গেলেও আলভীর কোন খবর এখনও পরিবারের কাছে পৌঁছায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, আলভী নিখোঁজ হওয়ার সময় জিন্সের প্যান্ট এবং কিছু জামা কাপড় সঙ্গে নিয়ে গিয়েছিল। আলভীর মা-বাবা সন্তানের খোঁজে চোখের পানি ফেলতে ফেলতে কাতর হয়ে পড়েছেন।

আলভীর শারীরিক বিবরণ:

বর্ণ: শ্যামলা

দেহ: মাঝারী

বয়স: ৬ষ্ঠ শ্রেণির ছাত্র

আলভীর সন্ধান পেলে যোগাযোগের জন্য পরিবার অনুরোধ করেছেন:

পিতার মোবাইল: ০১৭২৮-২৪০৮৮৩

মাতার মোবাইল: ০১৭৫৯-১৭১১৪৬

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com