Breaking News

আলিপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জ সহ সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় ৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলিপুর সোনালী পেট্রোল পাম্পের সামনে থেকে বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি আলিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে সোনালী পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এসময় আলিপুর বাজারখোলা ও বাদামতলা এলাকায় আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু প্রমূখ।মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালীন ফ্যাসিবাদের দোসর ও মামলার আসামিদের পুলিশের হাতে ধরিয়ে দিতে সহযোগিতা করেন শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা। গ্রেফতারকৃতরা হলেন- আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের আলতাফ হোসেন হেলালের ছেলে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান (১৯) ও একই এলাকার আমবির এর ছেলে মোঃ মিন্টু (১৮)। বিক্ষোভ ও পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্র মেরামতের কাজে হাত দিয়েছে, চারদিকে উন্নয়নের জোয়ার বাইছে; ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় আগুন সন্ত্রান চালিয়ে মানুষ হত্যা করেছে।
বক্তারা আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই দলের একটি নেতাকর্মী বেঁচে থাকতে আর কোন সন্ত্রাস দেশে করতে দেওয়া হবে না। প্রয়োজনে দলের নেতাকর্মীদের নিয়ে আমরা রাজপথে পাহারা দেবো। যেখানেই সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে
বক্তারা বলেন, জনমনে ভীতি ছড়াতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় জ্বালাও-পোড়াও আন্দোলন শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে অগ্নিসন্ত্রাস রুখে দিতে হবে। এ সময় আলিপুর ইউনিয়ন বিএনপি’র সকল নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com