Breaking News

আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর বিএনপি এখন সংকটের মুখে: নাহিদ ইসলাম

Spread the love

ডেস্ক রিপোর্ট: ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে।সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় রাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সরকার। এর পরিণতিতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশ রাষ্ট্র গঠনে ভূমিকার জন্য তারা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। নিজের জীবনদানের মধ্য দিয়ে তাকে সেই প্রায়শ্চিত্ত করতে হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ। পরবর্তী সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, সংস্কার ও বিচার নিশ্চিত না করে জাতীয় ঐক্যের কথা বলার অর্থ নেই। জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে। তিনি দ্রুত সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভেন্যুর সামনে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।

About dainiksatkhira24

Check Also

ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না: সারজিস আলম

Spread the loveডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com