Breaking News

আইন অনুযায়ী শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ সমাধান হবে: জয়সওয়াল

Spread the love

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণের বিষয়টিকে কারিগরি ও আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি যে (শেখ হাসিনার প্রত্যর্পণ) একটি আইনি বিষয়। আইন অনুযায়ী, বিষয়টি সামনে এগোবে এবং সেভাবেই এর নিষ্পত্তি করা হবে।’মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকের একগুচ্ছ প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের এই আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।

রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর উঠে এসেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না। জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

এসময় এক সাংবাদিক প্রশ্ন তোলেন— পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, অথবা প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক কি না। জবাবে ভারতের পররাষ্ট্র মুখপাত্র বলেন, ‘আপনি একটি টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করছেন। যেমনটি বলেছি, এটি একটি সম্পূর্ণ আইনি বিষয় এবং আইন মেনেই এর সুরাহা করা হবে।’

জয়সওয়াল বলেন, ‘এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয়—এটাই আমার সাধারণ অনুধাবন। তবে এটি একটি টেকনিক্যাল প্রশ্ন।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার আইনজীবীরা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানিয়ে, বাংলাদেশের হাই কমিশনে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মুখপাত্র স্পষ্ট করেই বলেন, ‘এটি মূলত এমন একটি প্রশ্ন যা আপনার বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞাসা করা উচিত। তারা এ বিষয়ে তাদের অবস্থান বা তথ্য আপনাকে জানাতে পারবে।’

আজকের ব্রিফিংয়ে ভারতের একাধিক সাংবাদিক বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কূটনৈতিক আবেদনের বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন তোলেন। প্রতিবারই একই মন্তব্য পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুযায়ী তা মোকাবিলা করা হবে।’

এর আগে সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। তার এই আবেদনকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ঢাকা ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

About dainiksatkhira24

Check Also

ইউক্রেনে বোমা হামলায় নিহত ৩৩

Spread the loveডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পূর্ব ইউক্রেনের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ভবনে রাশিয়ার অন্তত নয়টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com