Breaking News

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

Spread the love

নিউজ ডেস্ক:

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য যাচাই জরুরি বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এসব তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। ইউকেভিআই সেবা পেতে কোনো অর্থ লাগবে না।

বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com