Breaking News

হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

Spread the love

ডেস্ক রিপোর্ট: ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’— এমন মন্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ বুধবার।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে, মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে এ মামলায় একজন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।আইন অনুযায়ী, এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও, ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত।মামলার প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এ অবস্থায়, ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে।
ট্রাইব্যুনালের বিধান অনুযায়ী, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা—or উভয় দণ্ডই হতে পারে।

প্রসঙ্গত, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় ‘২২৭ মামলায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’—এমন বক্তব্যের ভিত্তিতে শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

About dainiksatkhira24

Check Also

প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

Spread the loveনিউজ ডেস্ক: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com