Breaking News

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে দিবসটির সূচনালগ্নে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তারা নীরবতা পালন করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের  সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক ঢাকা টাইমসের মো. হোসেন আলী, নির্বাহী সদস্য (অর্থ) মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, সদস্য ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, পত্রদূতের হাবিবুল হাসান, বাংলানিউজের তানজির কচি প্রমুখ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো সাতক্ষীরাতেও শহিদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে ওঠে শহিদ মিনার এলাকা। শহীদদের প্রতি সম্মান জানাতে ফুলে ফুলে সজ্জিত হয়ে ওঠে স্মৃতির মিনার।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com