Breaking News

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

Spread the love

শেখ আমিনুর হোসেন :মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ‘২৬) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই আশিক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, বিআরটিএ সাতক্ষীরা শাখার সহকারি পরিচালক প্রকৌশলী উসমান সরোয়ার আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান, মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ম্যাকানিকাল এসিসট্যান্ট ওবায়দুর রহমান ও উচ্চমান সহকারি মোঃ নাসিরউদ্দিন।

প্রধান অতিথি বলেন, গাড়ি চালানো শুরুর আগে নিজের সন্তানের কথা ভাববেন। কারণ পরিবার প্রধান যদি সড়ক দুর্ঘটনায় মারা যায় তাহলে সেই পরিবারের সদস্যদের জীবনে যে চরম দুর্বিসহ অবস্থা নেমে আসে তা কেবল ওই পরিবারের সদস্যরাই বলতে পারেন। হর্ণ না বাজিয়ে গাড়ি চালানো কঠিন হলেও তা সম্ভব। দুর্ঘটনা কমানো না গেলে বাংলাদেশ উন্নত বিশ্বের সারিতে দাঁড়াতে পারবে না। সড়ক দুর্ঘটনা পরবর্তী ৯৯৯ এ ফোন দেওয়ার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার অংশ হিসেব চিহ্ন চেনা, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কঠোরতা, ভাল সড়ক, আইন দিয়ে নিয়ন্ত্রণে রাখা এবং সড়ক দুর্ঘটনায় মৃত্য ও আহত হওয়ার ক্ষেত্রে বিআরটিএ এর ফাণ্ড থেকে ক্ষতিপূরণ দেওয়ার উপর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান বলেন, গাড়িতে যাত্রী ওঠানোর সময় টানা হ্যঁাচড়া, ভোরে বা রাতে গাড়িতে একমাত্র নারী যাত্রী থাকলে হেলপারদের সচেতন করা ও ওভারটেকিং করার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। হাইড্রলিক হর্ণ বাজানো বন্ধ করা, গাড়িতে অগ্নিনির্বাপক গ্যাস সিলিণ্ডার মজুত রাখা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা, নেশা না করা, গাড়িতে নিয়ম অনুযায়ি লাইট লাগানো ও ট্রাফিক সিগনাল মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালা শুরুতেই দুর্ঘটনা সম্পর্কিত দুটি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শণ করা হয়।বিকেল তিনটায় সাতক্ষীরা সিটি কলেজ মাঠে নিবন্ধিত ৯৩ জন চালকদের প্রশিক্ষন দেওয়া হয়। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা শাখার পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com