সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০ টাকা জরিমানা

Spread the love
মো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল আইসক্রিম তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এবং কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযানে নেতৃত্ব দেন।
ঝাউডাঙ্গা বাজার (সদর) ‘আসাদ স্টোর’ নামের একটি কনফেকশনারিতে লেবেলবিহীন খাদ্যপণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ মেলে। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আজিজুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।
হেলাতলা বাজার (কলারোয়া) ‘ভাই ভাই আইসক্রিম মিল’ নামের একটি প্রতিষ্ঠানে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের অপরাধে ৩৭ ও ৫০ ধারা অনুযায়ী ২৭,০০০ (সাতাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
অভিযান পরিচালনায় জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম এবং ‘কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব)-এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল সহায়তা করেন।
সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজারব্যবস্থা সুসংহত রাখতে জনস্বার্থে এ ধরণের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com