সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে একজন মাদক কারবারিকেও আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪১)। তিনি পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত গোলাম রব্বানী গাজী। তিনি শৈলখালি পোস্ট অফিস এলাকার অন্তর্ভুক্ত শ্যামনগর থানার অধীন সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত বিদেশি মদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জব্দকৃত মালামাল ও আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
এদিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বলেন, “মাদকের ভয়াল আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Spread the love                          …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com