সাতক্ষীরার ল স্টুডেন্টস ফোরামের নির্বাচনী তফসিল শনিবার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরার আইনের শিক্ষার্থীদের সংগঠন ল স্টুডেন্টস ফোরামের ২০২৫-২৬ বছরের নির্বাচনী তফসিল শনিবার ঘোষণা করা হবে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনের প্রধান পর্যবেক্ষক কাজী সাহাব উদ্দীন সাজু, নির্বাচন কমিশনার সালাউদ্দীন রানা, সাবেক সভাপতি ফিরোজ হোসনে, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রায়হান, সানজিদা অহিদ প্রমুখ। শনিবার সন্ধ্যা ৬ টায় কফিভিলা রেস্টুরেন্টে নির্বাচনী তফসিল ঘোসণা করা হবে। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com