সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রামে মানবিক সহায়তা বিতরণ করেছে র‍্যাব

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সম্প্রতি খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবশিয়া, চেচুয়া, বিছট, নয়াখালী, আনুলিয়া, বল্লভপুর ও বাসুদেবপুর —এই সাতটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি, খাদ্য মজুত ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে দরিদ্র কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপদে পড়েছে। বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের আশঙ্কা মারাত্মক আকার ধারণ করছে। বুধবার

সকাল থেকে আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র‍্যাব-৬ এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এই কার্যক্রমে প্রাথমিকভাবে বাছাইকৃত ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com