Breaking News

সাতক্ষীরায় ভারতীয় মদসহ আটক-২

Spread the love

নিজস্ব প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চেকপোষ্টে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও বাংলাদেশী ট্রাক দুজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তল্লাশী করে তাদের আটক করেন।আটককৃতরা হলেন , যশোর জেলার বেনাপোল স্থল বন্দর এলাকার কাগজপুকুর গ্রামের মৃত আঃ ছালামের ছেলে ট্রাক চালক মোঃ বিল্লাল হোসেন (৩৫), ভোমরাস্থল বন্দরের মৃত দূর্গপদ সরকারেরে ছেলে হেলপার শ্রী মহেন্দ্রনাথ সরকার (৬০)। বৃহস্পতিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান,ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য প্রবেশ করবে এমন খবর পেয়ে বিজিবির একটি টিম সেখানে অভিযান চালায় । এসময় ২ বোতল মদ ও ১টি থ্রি-পিস ও ট্রাক জব্দ করা হয় একই সাথে দুজনকে আটক করা হয় ।

 

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য ষাট লক্ষ নয় হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মদ ও থ্রি-পিস এবং বাংলাদেশী ট্রাকসহ আসামীদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com