Breaking News

সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক গঠন সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের টাইগার প্লাসে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক ফরমেশন সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশে’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হক। এসময় উপস্থিত ছিলেন, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, মাহবুবুর রহমান ও কুমারেশ মন্ডল সহ আরো অনেকে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com