সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিপুল পরিমানে মাদক উদ্ধার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। গত ২৪ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, তলুইগাছা, হিজলদী, সুলতানপুর বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করা হয়। বৃহস্পাতিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ২৪ অক্টোবর হতে ৩০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক পৃথক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় মদ, ০১ কেজি গাঁজা ও ৯৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট আটক করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com