Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৭ মাসে স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পন্য জব্দ, আটক- ২৬

Spread the love

নিজস্ব   প্রতিনিধি : চোরচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত ৭ মাসে ৩ কেজির অধিক স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পন্য জব্দ এবং ২৬ জনকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,সাতক্ষীরা সীমান্ত পাড়ে রাত গভীর হলেই সক্রিয় হয়ে ওঠে চোরাচালান চক্র। কখনও নদীপথ, কখনও গোপন সড়ক পথ, দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে অবৈধভাবে যাতায়াত হচ্ছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, স্বর্ণের বার, রুপা, প্রসাধনী, ঔষধ, কাপড় ইত্যাদি। এতে রাতারাতি কোটিপতি বনে যেতে পারাপারে সক্রিয় রয়েছে স্থানীয় অনেকগুলো শক্তিশালী সিন্ডিকেট। যাদেরকে প্রতিনিয়ত কঠোর নজরদারির মধ্যে রেখে তাদের অবৈধ পণ্যসামগ্রীসহ পণ্য পাচারকারি আটক পূর্বক ব্যাপক হুমকির মুখে রেখেছেন সাতক্ষীরা বিজিবি।

 

বিজিবি জানায় , চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র সাত মাসে সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে সাতক্ষীরা বিজিবি সদস্যরা প্রায় ৪৪ কোটি ৯৪ লক্ষ ২৪ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে। এ সময় ২৬ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। যাদের অনেকেই পেশাদার চোরাকারবারী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গত ৭ মাসে ৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণ, ৯০ পিস ডায়মন্ডের নাকফুল, ২৯ কেজি ৪১৫ গ্রাম রুপা, ২১৮৭ বোতল ফেনসিডিল, ১৩১২ বোতল বিদেশি মদ, ১০.৫ কেজি গাঁজা, ২৫,৯৭০ পিস ইয়াবা, ৩০২১০ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে সাতক্ষীরা-৩৩ বিজিবির সদস্যরা।যার অনুমান মূল্য ৪৪ কোটি ৯৪ লক্ষ ২৪ হাজার টাকা। এসময় ২৬ জনকে আটক করা হয়েছে । সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত জুড়ে চোরাচালান দমনে দেশের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে সাতক্ষীরা বিজিবি। তাদের অভিযান অব্যহত থাকবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা্ওেকে

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com