সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, কুশখালী, মাদরা, চান্দুরিয়া, হিজলদী, কাকাডাঙ্গা, গাজীপুর, পদ্মশাখরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি । বৃহস্পতিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা থেকে ১,২৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়িতলূইগাছা থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,ভোমরা থেকে ১,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,কুশখালী থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
মাদরা থেকে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ,পদ্মশাখরা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করা হয় ।

 

তিনি আরো জানান,আটককৃত মালামালের মূল্য দশ লক্ষ উনচল্লিশ হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com