Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার পণ্যসহ গ্রেপ্তার-৩

Spread the love

নিজস্ব   প্রতিনিধি ঃ সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে একটি ট্রাকসহ প্রায় এক কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। বৃহস্পতিবার ও বুধবার রাতে এসব মালামাল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, ভোমরা স্থল বন্দরের ফলমোড় এলাকায় একটি ট্রাক তল্লাসী করে ৭ বোতল ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনাসহ দুই জনকে আটক করা হয়। জব্দকৃত ট্রাকটি ভোমরা আইসিপি দিয়ে বাংলাদেশী রপ্তানীকৃত পণ্য ভারতে পৌছে দিয়ে ফেরত আসার সময় তারা অবৈধভাবে চিংড়ি মাছের রেনুপোনা আনায়ন করে। ট্রাকসহ আটককৃত রেনুপোনার মূল্য ৮৪ লাখ ২০ হাজার টাকা।
আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের মোঃ মঈন উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭) এবং সাতক্ষীরার ভোমরা গ্রামের জিয়াদ আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (২০)। আটককৃত আসামীসহ জব্দকৃত ট্রাক ও চিংড়ি মাছের রেনুপোনা সাতক্ষীরা সদর থানায় জমা দেয়া হয়েছে।
অপরদিকে, বৃহস্পতিবার দিনভর সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন এর অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, ঘোনা, চান্দুড়িয়া, মাদরা, পদ্মশাখরা, ভোমরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামী ও ২২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় সাড়ে নয় লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন মালামাল আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিষিয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান, বজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com