সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।শনিবার দিনভর জেলার পদ্মশাখরা,বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা,হিজলদী,ও তলুইগাছা থেকে এসব মালামাল আটক করা হয় । শনিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনিায়ক লে কর্নেল আশরাফুল হক তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকাডাঙ্গা থেকে ৪,৪৩,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ,মাদরা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,পদ্মশাখরা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
বৈকারী থেকে ৩,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য দশ লক্ষ আটত্রিশ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com