সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ দশ লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
চোরাচালা বিরোধী অভিযানে  সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে  ১০০ বোতল ভারতীয় মদসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে ও শনিবার সকালে  জেলার কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, চান্দুরিয়া, মাদরা, তলুইগাছা ও সুলতানপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।শনিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া থেকে ১০০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা থেকে ৩,৫০,০০০/- টাকা মূল্যের ঔষধ,  ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া থেকে  ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,মাদরা থেকে  ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে  ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ  এছাড়াও, সুলতানপুর থেকে  ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।
তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য নয় লক্ষ বিশ হাজার টাকা।
উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com