Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ আড়াই লাখ টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

। শনিবার দিনভর জেলার কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা এবং চান্দুরিয়া বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপ এবং ২০ বোতল কুফ রিলিফ কফ সিরাপসহ আড়াই লক্ষাধিক টাকার শাড়ি, ঔষধ আটক করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৮/৪ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপি এর বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনিুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক স্থান হতে ৮০,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাঁদপুর নামক স্থান হতে ১২,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি ।

সাতক্ষীরা ব্যাটালিয়ন- ৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শাদমান সাকিব জানান, আটককৃত মালামালের মূল্য
দুই লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com