Breaking News

সাতক্ষীরায় প্যারাডাইস হোটেলের রুমে পাওয়া গেল এনজিও কর্মীর লাশ

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার একটি আবাসিক  হোটেলের রুম থেকে  সুমন কুমার দাস ( ৪৮) নামের এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দশটার দিকে শহরে পলাশপোল এলাকার প্যারাডাইস নামক একটি হোটেলের রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত সুমন কুমার দাস ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলা সদরের পরিমল চন্দ্র দাসের ছেলে। তিনি হার্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
হোটেল মালিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান , শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার একটি বেসরকারী প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের কথা বলে ৩০০ টাকা চুক্তিতে ভাড়া নেন।  আজ রাত আটটার দিকে তার কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশ এসে হোটেলের রুম ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । তবে প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com