সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শিশুর নাম আলিফ হোসেন। সে সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, আলিফ হোসেন তার মায়ের সঙ্গে পাশের বাড়িতে গিয়েছিল। মা প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় পাশে খেলছিল আলিফ। খেলার ফাঁকে এক পর্যায়ে সে পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আলিফকে না পেয়ে তার মা চারপাশে খোঁজা শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আলিফের মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com