Breaking News

সাতক্ষীরায় থানা দায়িত্বশীলদের নিয়ে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

মোঃ হাফিজুল ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক মাদ্রাসা সম্পাদক হাফেজ ইমদাদুল হক এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক এইচআরডি সম্পাদক মোঃ আব্দুর রহিম,জেলা দপ্তর সম্পাদক নাহিদ হাসান, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান,জেলা এইচ আর ডি আনিছুর রহমান, জেলা মিডিয়া সম্পাদনা জাহিদ হাসান রানা, জেলা দেওয়াহ সম্পাদক হাফেজ সোহরাব হোসেন, জেলা স্পোর্টস সম্পাদক আব্দুস সামাদসহ স জেলা শিবিরের সেক্রেটারিয়েটবৃন্দ।কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি মোঃ জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন জেলা শিবির সেক্রেটারি নাজমুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,“বিগত সাড়ে পনেরো বছর ধরে ছাত্রশিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি, মাদরাসাগুলোতেও স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল। ছাত্রশিবিরের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ছাত্রসমাজের কাছে নেগেটিভ চরিত্রের সংগঠন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছিল। শুধু তাই নয়, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা থেকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হতো। তবে এসব বাধা অতিক্রম করে ছাত্রশিবির এখন ছাত্রসমাজের কাছে সভ্য, ভদ্র এবং মেধাবী ছাত্রদের ঠিকানা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।সমাপনী বক্তব্যে জেলা সভাপতি জুবায়ের হোসেন বলেন,আমাদের দায়িত্বশীলদের সংগঠনের আদর্শ বিস্তার করার লক্ষ্যে সর্ব সাধারণের সাথে যোগাযোগ বাড়াতে হবে। ইসলামী আন্দোলনের বৃহত্তর স্বার্থে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। এজন্য সংগঠন পরিচালনায় আমাদের জবাবদিহিতা, আমানাতদারীতা, স্বছ থাকতে হবে। সাথে সাথে নিজেদের নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। কেননা আমাদের কাজেই হচ্ছে একজন ছাত্রকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলা। এজন্য সবার আগে আমাদের নিজেদের গড়ে তুলতে হবে। এজন্য চারিত্রিক মাধুর্য দিয়ে আমাদের একটা পবিত্র পরিবেশ সৃষ্টি তৎপরতা চালাতে হবে। তাহলে কেবলই ছাত্রসমাজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে গ্রহণ করবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com