Breaking News

সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্য ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্য ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান।
ক্রীড়া ধারাভাষ্য ফোরামের সভাপতি মো. অলিউল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক ফিফা এলিট রেফারি তৈয়েব হাসান বাবু, খুলনা বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, ডিএফ এ কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলি, ইদুউজ্জামান ইদ্রিস, ন্যাশনাল কমেন্টেটর ইসমাইল হোসেন মিলন, সিনিয়র ধারাভাষ্যকার জিএম সিরাজুল ইসলাম, জুয়েল আহমেদ ঝিনুক, সেলিম রেজা তুষার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার জগতের কিংবদন্তী ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, বেতার ও টিভির ন্যাশনাল কমেন্টেটর সামসুল ইসলাম ।
প্রশিক্ষণার্থী হিসেবে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ৬০ জন ধারাভাষ্যকার এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।অনুষ্ঠান শেষে
সংগঠনের সদস্যদের ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মো. অলিউল ইসলাম কে সভাপতি এবং মোঃ ইসমাইল হোসেন মিলন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সঞ্জয় সরকার ও এম আর মোস্তাক।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com