সাতক্ষীরা সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ ও শাড়িসহ প্রায় ১৫ লাখ ৩৩ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা, হিজলদী, কাকডাঙ্গা ও কালিয়ানী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এর মধ্যে মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন। হিজলদী বিওপির টহল দল ফকিরপাড়া রোড এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

এদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন।

সবচেয়ে বড় চালানটি জব্দ করা হয় কাকডাঙ্গা বিওপির অভিযানে। কলারোয়ার কেরাগাছি এলাকা থেকে ১০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করা হয়।

এছাড়া কালিয়ানী বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী আমবাগান এলাকা থেকে আরও ১ লাখ ৬৩ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com