সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের ওষুধ এবং বিদেশি মদ।বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, তলুইগাছা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্তের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ২১ লাখ ৩২ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, প্রায় ৩ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং ৪ হাজার ৭৫০ টাকা মূল্যের বিদেশি মদ।

বিজিবির তথ্য অনুযায়ী, কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক অভিযানে সর্বোচ্চ ১০ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া তলুইগাছা বিওপি থেকে ৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প থেকে ৩ লাখ ১৪ হাজার ৩০০ টাকা, মাদরা বিওপি থেকে ২ লাখ ১০ হাজার টাকা, পদ্মশাখরা বিওপি থেকে ১ লাখ ৪৯ হাজার টাকা, কালিয়ানী বিওপি থেকে ৬৪ হাজার ৮০০ টাকা এবং ভোমরা বিওপি থেকে ৪ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করছিল। জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

সাতক্ষীরা -৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com