Breaking News

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস পালন

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরাপ্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য আব্দুস সামাদ,আসাদুজ্জামান মধু, দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি
মেহেদী আলী সুজয়, সাংবাদিক এস.এম শহীদুল ইসলাম, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজিব, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু,দৈনিক সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস.এম বিপ্লব, স্টার নিউজের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ, এনপিবি’র সাতক্ষীরা প্রতিনিধি হোসেন আলী, ভোরের আকাশের সাতক্ষীরা প্রতিনিধি আমিনুর রহমান, সাংবাদিক হাবিবুল হাসান, হাসেম আলী প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যাবে না।একাত্তরে বাংলাদেশের দামাল ছেলেরা ভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ করে
স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। কিন্তু এখনো পুরোপুরি বিজয়ের স্বাদ আমরা পাচ্ছি না। যে আকাঙ্খা নিয়ে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল সেই আকাঙ্খার বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com