সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভার, স্কাউট এর সভাপতিকে অভিনন্দন পত্র প্রদান 

Spread the love
আব্দুল্লাহ আল মামুন:
বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার এ বি এম আব্দুস সাত্তার প্রেরিত অভিনন্দন পত্রসহ নববর্ষের প্রকাশনা সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা স্কাউটস এবং জেলা রোভার এর সভাপতি মিজ আফরোজা আখতার এর নিকট প্রদান করা হয়েছে।
অভিনন্দন পত্রে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ স্কাউটস এর সর্বস্তরের প্রায় ২৭ লক্ষ স্কাউট সদস্যের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। রবিবার বেলা ১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিসে অভিনন্দনপত্র গ্রহণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা স্কাউটস এবং জেলা রোভার এর সভাপতি মিজ আফরোজা আখতার।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রোভার এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, জেলা স্কাউট এর কমিশনার আব্দুল মাজেদ, সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক দয়াময় হালদারসহ নেতৃবৃন্দ। এসময় স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ এর বিষয়ে মতবিনিময় করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com