সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ২২ রমজান উপলক্ষে জেলা ক্লাব ঐক্য পরিষদের আয়োজনে, শহরের ফুড প্লাসে এই ইফতার ও দোয়া মাহফিল করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক রহমতুল্লাহ পলাশ, এ সময় তিনি বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে সাতক্ষীরা জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দেশের ও দেশের জনগণের জানমোলের নিরাপত্তায়, প্রশাসনের পাশাপাশি কাজ করতে হবে, পরে ফ্যাসিস্ট সরকার পতন করতে গিয়ে যে সকল নেতাকর্মী ও শিক্ষার্থীরা শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী,সদস্য সচীব আবু জাহিদ ডাবলু,প্রেস ক্লাব সভাপতি আ.ন.ম. আবু সাঈদ,বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক তারিকুল হাসান,সাবেক যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা,জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক ও একুশে পদক প্রাপ্ত আফঈদা খন্দকার প্রান্তি, জেলাক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাইদুর রহমান শাহিন,আন্তর্জাতিক শান্তি পদক প্রাপ্ত ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন,দেবহাটা উপজেলা সদস্য সচীব ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,সোনালী অতিত এফসি সাধারন সম্পাদক কাজি কামরুজ্জামান,সাবেক সাজেক্রীস কার্যনির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স,নলতা ইউনিয়ন চেয়ারম্যন আজিজুল ইসলাম । ন্যাশনাল ফুটবলার ইমাদুল ইসলাম খান,ন্যাশনাল ক্রিকেটর আশিকুজ্জান,ন্যাশনাল বোক্সার আফরা খন্দকার প্রাপ্তি,তুফান স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক, তানজিম কালাম তমাল প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com