Breaking News

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাসব্যাপী (অ-১৪) সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৬-২৭ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী (অ-১৪) সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সকল খেলা-ধূলায় শারীরিক ফিটনেস ঠিক হয় এবং শরীর সুস্থ রাখে। সাঁতার একমাত্র জীবন রক্ষাকারী খেলা। সাঁতার শিখলে
জীবন রক্ষা করা যায়। এজন্য প্রত্যেককে সাঁতার শেখা জরুরী।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল প্রশিক্ষক ইকবাল কবির খান বাপ্পি,বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, ইকরামুল ইসলাম লালু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মো. আলতাফ হোসেন, সাঁতার প্রশিক্ষক ও ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান প্রমূখ। মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন
শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এসময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

Spread the loveমো.হাফিজুল ইসলাম :”সৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com