সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপণ ও পথসভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম বৃক্ষ রোপন কর্মসূচি।
সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচির জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব , কেন্দ্রীয় কৃষক দলের নেতা গাজী আমিনুর রহমান মিনু, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, জেলা কৃষক দলের সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ আলী হোসেন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে জেলা কৃষক দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষি খাতে সরকারি সহায়তা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com