Breaking News

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দু’ধারে তাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আরটিভির উদ্যোগে তাল বৃক্ষরোপণের কর্মসূচিকে স্বাগত জানিয়েছে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। আজ বৃহস্পতিবার পরন্ত বিকালে তালা উপজেলার অন্তগত খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর নামক স্থানে তাল বৃক্ষ রোপণ কর্মসূচি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যবে তিনি এ কথা বলেন। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সোয়েদ আশিকুর রহমান তার বক্তব্যবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে দেশ-বিদেশের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।

মির্জাপুর মহাশ্মশান চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির স্বাগত বক্তব্য রাখেন,আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন।

সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যশোপল্লী মহাশ্মশান কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। আরটিভির ব্যতিক্রমধর্মীর এ ধরনের উদ্যোগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব আরটিভির পক্ষ থেকে তাল বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে এই সড়কের দু’ধারে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে আরো ৫০০ তালের চারা রোপণের ঘোষণা দেন।

About dainiksatkhira24

Check Also

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর: তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com