Breaking News

সরকারবিরোধী আন্দোলন:দাঙ্গাকারীদের পায়ে গুলি চালানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
কেনিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সহিংসতা রুখতে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেছেন, যারা দাঙ্গায় জড়াবে, তাদের পায়ে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট রুটো বলেন, “অপরাধীদের হত্যা নয়, তবে এমনভাবে গুলি করতে হবে যাতে তারা আর দাঙ্গা না করতে পারে।”

জীবনযাত্রার ব্যয়, দুর্নীতি ও পুলিশের দমননীতির বিরুদ্ধে তরুণদের এই আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। সরকারের ভাষ্য, এটি একটি ‘অপরাধীদের অভ্যুত্থানচেষ্টা’।

মানবাধিকার কমিশন জানিয়েছে, পুলিশের সঙ্গে কিছু সশস্ত্র গ্যাং সদস্যও দাঙ্গায় অংশ নিয়েছে। তবে পুলিশ তাদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

রুটো বলেন, “এরা সন্ত্রাসী, যারা দেশের নিরাপত্তা কাঠামোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

দারিদ্রবিরোধী নেতা হিসেবে ক্ষমতায় আসা রুটোর এই কঠোর মনোভাব দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com