Breaking News

শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

Spread the love

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় সাগর আলী (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর কাহারপাড়ার সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের সওকাত গাইনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী হাজী আফসার উদ্দিন গাইন জানান, সোমবার সকালে সাগর আলী ইজিবাইক নিয়ে সোনার মোড় মৎস্য আড়ত থেকে আসার পথে বংশীপুর কাহারপাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

Spread the loveপরিতোষ কুমার বৈদ্য: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com