Breaking News

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ

Spread the love

আশিকুজ্জামান লিমন:সাতক্ষীরা জেলার শ্যামনগরে বিষেশ অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোস্ট গার্ড ৷গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কয়ালপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক পাচারকারীরা দুটি বস্তা রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড বস্তা দুটি তল্লাশি করে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।পশ্চিম জোন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৷

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ ও নিরাপত্তার দাবিতে জেলে-বাওয়ালিদের নৌবন্ধন কর্মসূচি

Spread the loveমোমিনুর রহমান: সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যদের,স তৎপরতা বন্ধ ও নিরাপত্তার দাবিতে জেলে বাওয়ালিদের নৌবন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com