Breaking News

শ্যামনগরে একটি গাঁজা গাছ জব্দ

Spread the love

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে সবজি ক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ৮টার সময় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন মন্ডল(৪০) এর সবজি ক্ষেত থেকে গাছটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, মিলন মন্ডলের বিরুদ্ধে পূর্বেও শ্যামনগর থানায় দুটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি সবজি ক্ষেতের মধ্যে মিলন মন্ডলকে গাঁজা গাছের গোড়ায় পানি দিতে দেখা যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন মন্ডল দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি।

অভিযানকালে ক্ষেতের ভেতর থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক চাষ ও কারবার চললেও অনেক সময় তা প্রশাসনের নজরের বাইরে থেকে যায়। সাম্প্রতিক এ অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

“শ্যামনগরে চিকিৎসা কাজে বের হয়ে নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ, স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবি”

Spread the loveবিশেষ  প্রতিনিধি,শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডা. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com