Breaking News

শ্যামনগর পানিতে ডুবে যুবকের মৃত্যু

Spread the love

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পুকুরে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে, কলবাড়ি আশ্রায়ন প্রকল্প সংলগ্ন বরসা রিসোর্ট পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা কামরুল ইসলামের একমাত্র ছেলে মারুফ হোসেন (১৭) গোসল করতে পুকুরে নামেন। এ সময় ঘাটের নিচে কোনো কিছুর সাথে পা জড়িয়ে যায় বলে ধারণা করা হচ্ছে, ফলে তিনি পানির নিচে আটকে পড়ে মারা যান।খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করার চেষ্টা চালায়, তবে তাকে মৃত অবস্থায় পানির নিচ থেকে তোলা হয়। এ বিষয়ে কলবাড়ি এলাকার রুস্তম আলী কাছে জানতে চাইলে তিনি বলেন দুপুরে বহু ছেলে একসঙ্গে গোসল করতে যেয়ে বর্ষা রিসোর্টের পুকুর ঘাটে বেঁধে যেয়ে এর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com