শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়

Spread the love

ডেস্ক রিপোর্ট:ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতরাতেও এক ফেসবুক পোস্টে শাকিবকে নিয়ে কথা বলতে ছাড়েননি আলোচিত এ উপস্থাপক।রোববার ( ৩ আগস্ট) রাতে জয় তার নিজের একটি ছবি পোস্ট করেছেন। আর সে ছবির উপরে ওপরে তিনি লেখেন, ‘শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারেনা সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না’।এদিকে গতকালই স্যোশাল মিডিয়ায় চিত্রনায়িকা শবনম বুবলীর পোস্ট করা বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে পার্কে ঘুরছেন বুবলী।

About dainiksatkhira24

Check Also

শুটিংয়ে রাধিকাকে অপ্রীতিকর প্রস্তাব

Spread the loveডেস্ক রিপোর্ট: বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে পর্দায় সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com