রামসাগর এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের  মৃত্যু

Spread the love

রুকুনুজ্জামান: বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ছাদের উপর থেকে পড়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু।
সোমবার ১২টা৩০মিনিটের সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯ আপ রামসাগর এক্সপ্রেস পার্বতীপুর স্টেশনে ৩ নং প্ল্যাটফর্মে ৫ নম্বর লাইনে প্রবেশের সময় ছাদের উপর পানির পাইপ লাইন সাথে ধাক্কা লেগে মো: সাগর (১৭) পিতা হাসানুর রহমান গ্রাম মনিরামপুর ৩নং ওয়ার্ড সুন্দরগঞ্জ গাইবান্ধা নামে এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পরে দ্বিঘন্টিত হয়। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, সাগর গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

About dainiksatkhira24

Check Also

পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Spread the loveরুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com